মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির
ছবি: সংগৃহীত
এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জানিয়েছেন, সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম এবং এটি কোনোভাবেই জায়েজ নয়। তিনি বলেন, মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারা মওদুদি এবং এর বিরুদ্ধে এটি একটি ‘জিহাদ’।
বৃহস্পতিবার(৫ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় ‘হাদিস গ্রন্থ সহিহ বুখারি শরিফের’ সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। তিনি আলেম সমাজকে বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে এবং জামায়াত দ্বীনের সঠিক ব্যাখ্যা দেয় না। তাই এই বাতিল শক্তির উত্থান রোধে মুসলিমরা ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের সরোয়ার আলমগীরকে সমর্থন জানান।
অনুষ্ঠানে সরোয়ার আলমগীরসহ শীর্ষ আলেম-ওলামা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য