প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

কাঁদতে কাঁদতে হামলার বর্ণনা দিলেন ইনকিলাব মঞ্চের কর্মীরা

৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৩:৪৫

ছবি: সংগৃহীত

এবার শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটেছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হামলার ঘটনায় তাদের সদস্যসচিব জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এক আহত কর্মী কাঁদতে কাঁদতে বলেন, “কোনও কারণ ছাড়াই আমাদের উপর আক্রমণ চালানো হয়েছে। আমরা সেখানে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। হঠাৎ পুলিশ জলকামান নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ছুড়তে শুরু করে। পরে আমরা সরে যাওয়ার চেষ্টা করলে তারা লাঠিচার্জ শুরু করে। তাদের হামলায় অনেকের শরীর থেকে রক্ত ঝরতে থাকে।”

সেখানে পুলিশ ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে।’

আরেক আহত কর্মী বলেন, “পুলিশ বিনা উসকানিতে যেভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে, তা হাসিনা যুগের পুলিশি আচরণের পুনরাবৃত্তি। পোশাক পরিবর্তন হলেও তাদের আচরণ অপরিবর্তিত রইল। নির্বাচনের আগে এ ধরনের হামলার মাধ্যমে সরকারকে বিতর্কিত করা এবং নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্য থাকতে পারে।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য