প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

জামায়াতের ৫ নেতাকর্মী আটক

৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৭:০৬

ছবি: সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাগুরার মহম্মদপুরে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার মহম্মদপুর সদর ইউনিয়নের আমীর হুসাইন আহম্মেদ কাবুল, সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন, ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাদের স্বজনদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে মাগুরা-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ বাকেরের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন তারা। এ সময় তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান জানান, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আদালতের মাধ্যমে তারা মুক্তি পাবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য