মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জন্য ভোট চাইলেন শাহেদ
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা শাহেদ আহমেদ। ইদানিং তার সরব বিচরণ দেখা যাচ্ছে রাজনীতির মাঠে। এরইমধ্যে সরাসরি বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পক্ষে ভোট চেয়ে আলোচনায় চলে এসেছেন তিনি। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন এই অভিনেতা।
ফজলুর রহমানের জন্য ভোট চেয়ে শাহেদ সামাজিক মাধ্যমে লিখেছেন, কেন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানকে ভোট দেবেন? প্রিয় কিশোরগঞ্জ-৪ আসনের সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, ভোট শুধু একটি কাগজে সিল নয়-ভোট মানে আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের আগামীর সিদ্ধান্ত।
ফজলুর রহমানের পক্ষে ভোট চেয়ে শাহেদ বলেন, ফজলুর রহমানকে ভোট দেওয়ার কারণ- মানুষের পাশে থাকা নেতা। তিনি শুধু নির্বাচনের সময় নয়, সুখ-দুঃখে সব সময় এলাকার মানুষের পাশে ছিলেন। সৎ ও পরিচ্ছন্ন রাজনীতি। দুর্নীতি, দখলদারি আর অন্যায়ের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না-তিনি বিশ্বাস করেন জবাবদিহিমূলক রাজনীতিতে। এলাকার বাস্তব সমস্যা বোঝেন। রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান-কাগুজে প্রতিশ্রুতি নয়, বাস্তব সমাধানের কথা বলেন।
বিএনপি নেতাকে ভোট দিলে ওই নির্বাচনী এলাকার পরিবর্তন হবে জানিয়ে শাহেদ বলেন, তরুণ ও ভবিষ্যৎমুখী চিন্তা। তরুণদের জন্য কাজ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে তার স্পষ্ট পরিকল্পনা রয়েছে। সবাইকে নিয়ে চলার মানসিকতা, ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে তিনি কিশোরগঞ্জ-৪ কে একটি শান্তিপূর্ণ ও উন্নত আসনে রূপ দিতে চান। ভাই ও বোনেরা, আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি কথা নয়, কাজে বিশ্বাস করেন। সৎ, যোগ্য ও মানুষের নেতা-ফজলুর রহমানকে একবার সুযোগ দিন। আপনার একটি ভোট বদলে দিতে পারে কিশোরগঞ্জ–৪ এর ভবিষ্যৎ।
আশাবাদ ব্যক্ত করে অভিনেতা বলেন, আমার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভকামনা আমি বিশ্বাস করি উনি বিপুল ভোটে জয়লাভ করবেন। কারণ উনি কিশোরগঞ্জের মাটির মানুষ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য