শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় অধিনায়ক

৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৯:৫২
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে খেলার জন্য ভারত প্রস্তুত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্যাপ্টেনস ডে’তে সূর্যকুমার বলেন, “ওরা (পাকিস্তান) খেলতে চাইছে না। আমরা তো খেলবো না বলিনি। কলম্বোর জন্য আমাদের বিমানের টিকিট ইতিমধ্যেই কাটা হয়ে গেছে।”

অন্যদিকে ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তান দলের প্রধান সালমান আগা বলেন, “ভারতের সঙ্গে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি সরকারের সিদ্ধান্ত, আর আমরা তা সম্মান করি। তারা যা বলবে, আমরা তাই অনুসরণ করব। এছাড়া আমাদের আরও তিনটি ম্যাচ রয়েছে, যেগুলো নিয়েও আমরা রোমাঞ্চিত।”

যদিও গ্রুপ পর্বে ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান, তবু নকআউট পর্বে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে সালমান আগা বলেন, “যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের সঙ্গে পরামর্শ করতে হবে এবং তাদের নির্দেশ অনুসারে কাজ করতে হবে।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD