বুধবার ২৫ মার্চ, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ

বিএনপির শেষ নির্বাচনি জনসভা ৮ ফেব্রুয়ারি ঢাকায়

৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৩:৩৩

এবার ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। তার আগের দিন সোমবারে বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা জানানো হয়েছে ইতোমধ্যে; এর উপলক্ষ্য সংসদ নির্বাচন ও গণভোট।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানালেন, ৮ ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে হবে এই জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-ই উপস্থিত থাকবেন। ঢাকা জেলা ও এর আশপাশের বিএনপির প্রার্থীরা-ও উপস্থিত থাকবেন।

রুহুল কবির রিজভী জানান, জনগণ এবারের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, এটাই বিএনপির প্রত্যাশা। প্রতিদ্বন্দ্বী দল জামায়াত প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ এ নেতার ভাষ্য, দলটি এখন যা কিছু করছে, সবই শাক দিয়ে মাছ ঢাকা।

এ নিয়ে তিনি বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। নিজে একটি কাজ করেও নানাভাবে ঢাকার চেষ্টার কারণে এই প্রবাদ। যা কিছু দেখছি শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।  আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেল থেকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD