এবার ভূগর্ভস্থ নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মাটির নিচে অবস্থিত নতুন একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শীর্ষ সামরিক কর্মকর্তারা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন। অন্যান্য ঊর্ধ্বতন কমান্ডারদেরও এ বিষয়ে অবহিত করা হয়।
এদিকে ঘাঁটি পরিদর্শনকালে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা হয়েছে, যার আওতায় স্বল্প সময়ে ও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে অসম যুদ্ধ ও প্রতিপক্ষের সামরিক কৌশল ভেঙে দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি জোরদার করেছে। একই সময়ে দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেও সমাধান না এলে মার্কিন বাহিনী ইরানে হামলা চালাতে পারে—এমন আশঙ্কাও দেখা দিয়েছে।
তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এবার হামলা চালায়, তাহলে তার পরিণতিতে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য