বাবা হলেন অভিনেতা পলাশ
ছবি: সংগৃহীত
আবারও বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ছোটপর্দার আলোচিত অভিনেতা জিয়াউল হক পলাশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
এদিন দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে পলাশ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।’ আর তার বাবা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
এদিকে অভিনেতা পলাশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে মা ও সন্তান দু’জনই ভালো আছেন। তারা সপরিবারে হাসপাতালে আছেন। তার ছেলে ও মেয়ে দুটি সন্তানের জন্যই সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।
এর আগে ২০২৩ সালের ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে এক পোস্টে প্রথম সন্তানের বাবা হওয়ার কথা জানান পলাশ। তখন তিনি জানান, সেদিন সকাল সাড়ে ৯টায় তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালে আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন পলাশ। বিয়ের খবর তাৎক্ষণিক প্রকাশ্যে না এসে পরে সংবাদমাধ্যমে আসে। এরপর পরের বছরই পুত্র সন্তানের বাবা হন তিনি। এবার তার ঘর আলো করে এল কন্যাসন্তান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য