উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না। বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত। জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।
নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের। যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না। আমরা এখানে জাত-ধর্ম দেখবো না। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এটা আমরা পালন করব।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য