বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ণ

রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ

৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৩:৩৬
প্রতীকী ছবি

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (EMSC) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিত্তে অঞ্চল থেকে ১১৯ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৭ কিলোমিটার।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষজন আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিন ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির হিসেবে বিবেচিত।

ভোরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD