মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ

মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না: মির্জা আব্বাস

৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২৮:৪৮

এবার নব্য প্রার্থীদের উদ্দেশ্যে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না। জীবনে অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের এই অবস্থানে এসেছি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় গিয়ে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আপনারা মুসলমান আর বুকে পাটা থাকলে বায়তুল মোকাররম মসজিদের সামনে শালিস বসান আমার নামে। কোনো অসুবিধা নেই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে।

তিনি আরও বলেন, আমার বয়স ৭৫ হয়েছে। চুরি-ডাকাতি নয়, নিজ হাতে কাজ করে আজকের অবস্থানে এসেছি। ১৯৭৪ সালে কন্ট্রাক্টরির কাজ করি, ঠিকাদারি কাজ করতাম একসময়। বৈদ্যুতিক ঠিকাদারও ছিলাম। বিল্ডিংয়ের কাজ জানি, নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি।

মির্জা আব্বাস বলেন, চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনও সোনা বের হয় না। মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবর ও প্রচারে থাকা যায়। প্রচারে থাকতে চাইলে বহু রাস্তা আছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও ১৯৭৭ সাল থেকে ঢাকার রাজনীতিতে সক্রিয় বলে জানান মির্জা আব্বাস। বলেন, একটা লোকও কোনো কথা আমার সম্পর্কে বলতে পারবে না।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD