আইসিসিকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান শহিদ আফ্রিদির
এবার পাকিস্তান টি২০ বিশ্বকাপ খেলবে, কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচটি খেলবে না। পাকিস্তান সরকারের এ সিদ্ধান্তের জের ধরে আইসিসিকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানিয়েছেন শহিদ আফ্রিদি।
এদিকে নিজের এক্স হ্যান্ডলে আফ্রিদি লেখেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করেছি, রাজনীতি যেসব দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট সেগুলো খুলতে পারে। এটা দুঃখজনক যে টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। আমি সরকারের এ সিদ্ধান্তের পক্ষে আছি। আইসিসির জন্য এখনই সময় নেতৃত্বের প্রমাণ দেখানোর। শুধু বিবৃতির মাধ্যমে নয়; বরং সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করতে হবে যে প্রতিটি সদস্যের প্রতি তারা নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায্য।’
রশিদ লতিফও পাকিস্তান সরকারের সিদ্ধান্তের সমর্থন করছেন, ‘পাকিস্তান সাধারণত এমন কঠিন সিদ্ধান্ত নেয় না। এ সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে পারে, শাস্তিও পেতে হতে পারে। কিন্তু পিসিবি শাস্তির ভয়ে ভীত নয়। এ বছরই ইংল্যান্ডে নারী টি২০ বিশ্বকাপ রয়েছে। ২০২৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত। তাই বোঝা যাচ্ছে, এর প্রভাব এখনই শেষ হচ্ছে না। গভীর চিন্তাভাবনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।’
এদিকে ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘খেলাধুলাকে এভাবে রাজনৈতিক রূপ দেওয়াটা খুবই লজ্জাজনক। আমি মনে করি, মুস্তাফিজুরকে কলকাতায় খেলার চুক্তি থেকে বঞ্চিত করা ঠিক হয়নি।’ ওই ঘটনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও মনে করছেন তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য