মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ

চাঁদাবাজদের কাছ নয়, আমরা সাধারণ জনগণের উপর নির্ভর: হাসনাত আব্দুল্লাহ

৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০০:২৯

এবার আগের নেতারা নির্বাচনের জন্য টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মাদক সম্রাটদের উপর নির্ভর করতো আর আমার ১১ দলীয় জোট সাধারণ জনগণের উপর নির্ভর করি বলে মন্তব্য করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত–এনসিপি জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল দেবিদ্বার উপজেলার মোহনপুর ৫ নং ওয়ার্ড আয়োজিত একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে, আমরা কিছু করলে জনগণের আদালতে দাড়াতে হবে। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক সম্রাটদের কাছ থেকে আমরা টাকা খাইনি তাই এসব অবৈধ ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ না। তিনি বলেন, ১২ তারিখ ইনশাআল্লাহ মাদকসম্রাটের শেষ দিন, সূর্য ডুবার সাথে সাথে তাদের তাদের মাদকের শেষ দিন হয়ে যাবে। দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহ ও মাদকসম্রাট এক সাথে থাকতে পারেনা। ১২ তারিখ সূর্য ডুবার সাথে সাথে মাদক ব্যবসায়ী ও মাদকের সাথে জড়িত সকলের চূড়ান্ত পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ।

তিনি বড়ো বলেন, দেবিদ্বারে অনেক চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী পাগল হয়ে আছে তারা কি ভাবে জীবন চালাবে সে টেনশনে। যাদের কর্ম করে খাওয়ার অভ্যাস নাই, যারা এভাবে মেল মিটিং এ ধান্দাপাতি করে খাইছেন তাদের অভ্যাস হয়ে-গেছে তারা লজ্জা না রেখে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবো। হাসনাত আরো বলেন, আপনারা আমার পক্ষে প্রতিদিন কমপক্ষে ১০ টি ভোট চাইবেন। আগামী ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে আপনারা সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন। নির্বাচনে দুটি ভোট দেবেন, একটি শাপলাকলি আরেকটি হ্যাঁ ভোট। পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ হ্যাঁ ভোটের ওপর নির্ভর করে গড়ে উঠবে।

নির্বাচনী উঠান বৈঠকে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন, জয়নাল আবেদিন, মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হক, জামায়াত নেতা, মিজানুর রহমান, কাজী সবুজসহ জামায়াত-এনসিপির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD