১৭ বছর অটোপাশের নির্বাচন হয়েছে, এখন সিদ্ধান্ত নেবে জনগণ: হুমাম কাদের
এবার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, ১৭ বছর অটোপাশের নির্বাচন হয়েছে। এখন নতুন একটা সুযোগ এসেছে। আপনারাই সিদ্ধান্ত নেবেন, কাকে ভোট দেবেন। আমরা নতুন বাংলাদেশ ও নতুন রাজনীতি দেখতে চাই।
গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের চা শ্রমিকদের সঙ্গে নির্বাচনি প্রচারণাকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন। হুমাম কাদের বলেন, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার আগে একটি স্বপ্ন দেখেছিলেন, এই দেশে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন তারেক রহমান।
তিনি বলেন, এই জমিনের মালিক আপনারা। আমি আপনাদের কাছে পাঁচ বছরের জন্য চাকরি চাইতে এসেছি। ১২ তারিখে আপনারা সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই চাকরি দেবেন কিনা। ভোট নেওয়ার পর আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, এই রেওয়াজ বদলাতে হবে।
পথসভায় অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, সাবেক সদস্য অধ্যাপক আজম খাঁন,উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সদস্যসচিব আবু আহমেদ হাসনাত, যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, কোদালা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোস্তফা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য