মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ণ

তাহেরীকে সতর্ক করল ইসি

২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৬:২৫
ফাইল ছবি

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে সতর্ক করেছে নির্বাচন কমিশন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।

নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মো. গিয়াস উদ্দিন গত ১৫ জানুয়ারি ফেসবুকে ‘THE SPEECH’ নামক পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন।

যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে। এ অবস্থায় নির্বাচন-পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে।
নোটিশে আরো বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।

এ বিষয়ে জানতে গিয়াস উদ্দিন তাহেরির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ না করায় তার কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD