দেশের মানুষ চাঁদাবাজ-দুর্নীতিবাজদের দেখতে চায় না, এ কারণেই বিএনপি ছেড়ে জামায়াতে এসেছি: আখতারুজ্জামান
এবার কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, দেশের মানুষ আর চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের দেখতে চায় না। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে জামায়াতে ইসলামীতে যোগদানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘আমি সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে চাই। সারাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে।’ গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সদ্য জামায়াতে যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, পাকুন্দিয়ার মানুষ সারাদেশের মানুষকে দেখিয়ে দেবে- বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ ও বালুখোরদের দেখতে চায় না। এ কারণেই আমি আমার ৪০ বছরের দল ছেড়ে আপনাদের (জামায়াতের) কাছে এসেছি। সেখানে (বিএনপিতে) এমন অবস্থা দেখেছি, আমাকে ‘শুদ্ধা খাইয়া ফেলতে’ চায়। এই ‘খাওয়ান্নে’ পার্টি থেকে আমরা মুক্তি চাই।
তিনি আরও বলেন, আমরা সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে চাই। সারাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। মানুষ পরিবর্তন চায়। মানুষ একটি সুন্দর, কল্যাণময় রাষ্ট্র চায়, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। গণমিছিলে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সদর বাজার এলাকা। সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে পাকুন্দিয়ায় নির্বাচনি আমেজ আরও দৃশ্যমান হয়ে ওঠে। নেতা-কর্মীদের সরব অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য