সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ণ

কমলো সোনার দাম

২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৩:৪৪
ফাইল ছবি

অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সোমবার (২ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।

এর আগে শানিবার (৩১ জানুয়ারি) রাতে দাম কমানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। ওই সময় ভরিতে এক লাফে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৬৯।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৬ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD