সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ণ

মসজিদে নববীতে তারাবির তালিকায় নেই ১২ বছরের পরিচিত ইমামের নাম

২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৭:০০
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছর ধরে মসজিদে নববীতে নিয়মিত তারাবি ও তাহাজ্জুদ নামাজে ইমামতি করেছেন শায়খ আহমেদ বিন তালিব বিন হামিদ। তবে এবার আর সেই দায়িত্বে দেখা যাবে না তাকে। এবারের রমজানে মসজিদে নববীর তারাবির ইমামদের আনুষ্ঠানিক সূচিতে নেই তার নাম।

২০২৬ সালের রমজানের জন্য প্রকাশিত প্রাথমিক সূচিতে তার নাম না থাকায় বিষয়টি নিশ্চিত হয়েছে। গত ১২ বছরের বেশি সময় ধরে তিনি নিয়মিতভাবে রমজানের নামাজে ইমামতির দায়িত্বে ছিলেন। এর আগে ২০২৫ সালের মে মাসে প্রশাসনিক কিছু পরিবর্তনের অংশ হিসেবে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রকাশিত নথিতে মসজিদে নববীর স্থায়ী ইমামদের তালিকা থেকে শায়খ আহমেদ বিন তালিবের নাম বাদ পড়ে।

শায়খ আহমেদ বিন তালিব মসজিদে নববীর একজন সুপরিচিত ও প্রভাবশালী ইমাম ছিলেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি নিয়মিত জামাত ও বিশেষ করে রমজানের রাতের নামাজে মুসল্লিদের নেতৃত্ব দিয়েছেন।

প্রসঙ্গত, রমজান মাসে তারাবিহ ও তাহাজ্জুদের ইমামদের চূড়ান্ত সূচি প্রতি বছর দুই পবিত্র মসজিদের বিষয়ক প্রেসিডেন্সি নির্ধারণ করে থাকে। এই সময়ে ইমামদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

সাধারণত রমজান শুরুর অল্প কিছুদিন আগেই তারাবির ইমামদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে শায়খ আহমেদ বিন তালিবের নাম বাদ পড়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD