বুধবার ১৮ মার্চ, ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ণ

বিএনপির ২৭ নেতাকে সব পদ থেকে বহিষ্কার

২৯ জানুয়ারি, ২০২৬ ১১:৪২:২৩
ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ, নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের ২৭ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন, মো. শহিদুল ইসলাম শহিদ, সারোয়ার জাহান এমরান, ভালুকা উপজেলা বিএনপির সদস্য মোস্তফিজুর রহমান মামুন, ভালুকা উপজেলা বিএনপির সদস্য ও জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ জয়েল, নাইমুল করিম জান্নাত।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা।


সেনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত থাকা এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD