শুক্রবার ২০ মার্চ, ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ

নেতাকর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখতে তারেক রহমানের প্ল্যান কী: হাসনাত

২৯ জানুয়ারি, ২০২৬ ১০:৪১:৪৭

এবার শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে কথা বলছেন, বলছেন ‘আই হ্যাভ আ প্ল্যান’। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কী, আমরা জানি না।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে হাসনাত আরও বলেন, জুলাই-আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর, একটা ভয়ংকর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর, আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে, এমন কথা আমরা কল্পনাও করতে পারি না। এই ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, গত দেড় বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে, আমরা বারবারই সাবধান করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয় নাই। কানে নিলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হত না। “তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড নিয়ে কথা বলছেন, বলছেন ‘আই হ্যাভ আ প্ল্যান’। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কী, আমরা জানি না। বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ জানেই যদি না বাঁচতে পারে, তাহলে সে ফ্যামিলি কার্ড দিয়ে কী করবে?”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD