সাবেক প্রেসিডেন্টের মুক্তির দাবিতে বিক্ষোভ, বজ্রপাতে আহত ৮৯ নেতাকর্মী
ছবি: সংগৃহীত
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের সমাবেশস্থলের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৮৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বৃষ্টির মধ্যে বলসোনারোর মুক্তির দাবিতে হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশে জড়ো হয়েছিল। একই সঙ্গে তারা নেতার সাধারণ ক্ষমার দাবি তুলেছিল। বজ্রপাতের সঙ্গে সঙ্গে আলো ঝলকানি উঠে ও গর্জনের শব্দে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ছাতা ও প্লাস্টিক পরা অবস্থায় ছুটতে শুরু করেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের কাছে ঘটনাস্থলে ৮৯ জন আহত হিসেবে চিকিৎসা পেয়েছেন, এর মধ্যে ৪৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে, আর ১১ জনকে জরুরি চিকিৎসা প্রয়োজন হয়েছে।
সমাবেশটি ব্রাজিলের আইনপ্রণেতা নিকোলাস ফেরেইরার উদ্যোগে অনুষ্ঠিত হয়, যেখানে তারা বলসোনারোর মুক্তি ও ক্ষমা দাবি করেন। বলসোনারো বর্তমানে পাপুদা পেনিটেনশিয়ারিতে কারাবন্দি রয়েছেন এবং গত বছর তিনি ২৭ বছরের কারাদণ্ড পেয়েছিলেন। এর আগে নির্বাচনের ফল বদলে দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য