বনানী ক্লাব লিমিটেডের অ্যানুয়াল পিকনিক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
বনানী ক্লাব লিমিটেডের অ্যানুয়াল পিকনিক–২০২৬ গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের পিকনিক আয়োজনের স্থান ছিল পূর্বাচল ক্লাব। দিনব্যাপী এ আয়োজনে ক্লাব সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজনও অংশ নেন।
পিকনিকে উপস্থিত ছিলেন বনানী ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট রুবেল আজিজ। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের মেম্বার অ্যাডমিন মাকিন-উর-রশিদ (রসি) এবং মেম্বার ফাইন্যান্স অনিক ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা- নাজিয়া বরকত, ফারজানা রওশন, সৈয়দ আহসানুল আপন, এস. এম. শামসুদ্দিন বাহার, মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, মোঃ ফারহান জামান, মোঃ জাকারিয়া হাবিব এবং মোঃ জাহাঙ্গীর আলম।
দিনভর পিকনিকজুড়ে ছিল নানা আয়োজন। শিশুদের জন্য ছিল বিভিন্ন ধরনের মজার খেলা ও বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি ক্লাব সদস্যদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় উপস্থিত সবাইকে নিয়ে আনন্দমুখর পরিবেশে পরিবেশিত হয় র্যাফেল ড্র, পুরস্কার বিতরণী, ট্রাইবাল ড্যান্স এবং ফায়ার-শো।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন ক্লাব সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং বন্ধনকে আরও দৃঢ় করে। এবারের আয়োজনেও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য