আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি
ছবি: সংগৃহীত
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে যেয়ে খেলাটা আমাদের জন্য নিরাপদ না। সে ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় খেলাটি স্থানান্তরের জন্য। বেশ কয়েক দফা মিটিং করার পরও আইসিসি সেটিতে সাড়া দেয়নি। যেহেতু সাড়া দেয়নি, সে ক্ষেত্রে আমাদের তেমন কিছু করার ছিল না। কারণ, এটি সরকারের সিদ্ধান্ত। শনিবার (২৪ জানুয়ারি) রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমনটিই জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
আমজাদ হোসেন বলেন, সরকার মনে করে, ভারতে গিয়ে খেলাটা আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ না। এ জন্য এ সিদ্ধান্তটা নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিসিবির যে সেন্ট্রাল কনটাক্ট থাকে খেলোয়াড়দের সাথে, এটি খুব শিগগিরই ঘোষণা করে দেয়া হবে। এবার এটির পরিধি বাড়ানো হয়েছে। এবার ২৭ জনের মতো এটির আওতায় চলে আসবে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরই শুরু হয় বাংলাদেশ-ভারতের ক্রিকেট টানাপড়েন। বাংলাদেশের তারকা পেসারকে আইপিএল থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত সফর করতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেয়া হয় আইসিসিকে। এ ছাড়া গ্রুপ পরিবর্তনের আরজিও দেয়া হয়েছিল। কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে সব দাবি নাকচ করে দেয় আইসিসি।
সংস্থাটি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জানিয়ে দেয়, ভারতের মাটিতে তারা খেলবে না। এরপরই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য