বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ

ভারতে

স্বামীকে খুন করে মরদেহের পাশে বসে সারারাত অশ্লীল ভিডিও দেখলেন স্ত্রী

২৩ জানুয়ারি, ২০২৬ ১২:৫৩:৫৪
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্বামীকে ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে অচেতন করে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম লোকম শিবনাগারাজু। তাকে হত্যা করেন তার স্ত্রী লক্ষ্মী মাধুরী এবং মাধুরীর প্রেমিক গোপী। ঘটনাটি ঘটেছে গুন্টুর জেলার চিলুভুরু গ্রামে। স্ত্রীকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ জানতে পারে, ঘটনার পর সারারাত তিনি স্বামীর মরদেহের পাশে বসে অশ্লীল ভিডিও দেখছিলেন। খবর এনডিটিভির।

তদন্তে জানা গেছে, ঘটনার রাতে মাধুরী বিরিয়ানির সঙ্গে গুঁড়া করা ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান। খাবার খেয়ে শিবনাগারাজু ঘুমিয়ে পড়লে মাধুরী তার প্রেমিক গোপীকে বাড়িতে ডেকে আনেন। এরপর দু’জনে মিলে বালিশচাপা দিয়ে শিবনাগারাজুকে হত্যা করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বা হার্ট অ্যাটাক বলে প্রচার করার চেষ্টা করা হয়। ভোরে মাধুরী প্রতিবেশীদের জানান যে তার স্বামী হঠাৎ মারা গেছেন। কিন্তু নিহতের বাবা ও আত্মীয়রা মরদেহ পরীক্ষা করে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ দেখতে পান। এরপর তারা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তে জানা যায় শ্বাসরোধ ও বুকে আঘাতের কারণেই শিবনাগারাজুর মৃত্যু হয়েছে।

পরে পুলিশি জিজ্ঞাসাবাদে মাধুরী নিজের দোষ স্বীকার করেন এবং জানান- প্রেমিক গোপীর সঙ্গে মিলেই তিনি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন। এই ঘটনায় গোপীকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD