সোমবার ১৬ মার্চ, ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পাননি জয় ও মাহি

২৩ জানুয়ারি, ২০২৬ ১২:৩৬:১২
ছবি: সংগৃহীত

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশটিতে দীর্ঘদিন অবস্থান এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করাই তাদের সেখানে থাকার মূল উদ্দেশ্য। এ লক্ষ্যেই তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছিলেন।

জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন এই দুই তারকা। তবে আবেদনসংক্রান্ত কিছু জটিলতা ও নথিপত্রে ঘাটতির কারণে কর্তৃপক্ষ তাদের আবেদনে সন্তুষ্ট হতে পারেনি। ফলে নাগরিকত্বের পথে প্রথম ধাপে গ্রিনকার্ডের আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।

এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে শাহরিয়ার নাজিম জয় জানান, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বর্তমানে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। তিনি বলেন, “আমি যে ফাইল জমা দিয়েছিলাম, যাচাই–বাছাইয়ের পর সেখানে কিছু অতিরিক্ত তথ্য–উপাত্ত চাওয়া হয়। সেসব তথ্য এই মুহূর্তে দিতে না পারায় গ্রিনকার্ডের আবেদনটি মঞ্জুর হয়নি।”

তবে আশা এখনও শেষ হয়ে যায়নি বলে জানান জয়। তিনি বলেন, “এর মানে এই নয় যে ভবিষ্যতে আর আবেদন করা যাবে না। সরকার যেসব পর্যবেক্ষণ দিয়েছে, সেগুলো পূরণ করে আবার গ্রিনকার্ডের জন্য আবেদন করা সম্ভব।”

বিনোদন জগতের বেশ কিছু তারকা, পরিচালক ও প্রযোজক গত দেড় বছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাদের কারও কারও গ্রিনকার্ড হয়েছে, আবার কারও কারও হয়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD