প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা

২১ জানুয়ারি ২০২৬, ৮:৫০:৫০

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামীকাল থেকে শুরু হবে প্রার্থীদের প্রচারণা, চলবে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনের একটি বিশেষ ও উল্লেখযোগ্য দিক হলো, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি একই সময়ে ভিন্ন ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। ইসি পরিপত্র অনুযায়ী, ব্যালট পেপারে প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণক্রমানুসারে সাজিয়ে চূড়ান্ত করা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য