প্রধান উপদেষ্টাকে ফুলের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে তারেক রহমান ও তার পরিবারে পক্ষে ফুলেল শুভেচ্ছাটি তুলে দেন বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ সময় প্রধান উপদেষ্টার মেয়ে লামিয়া ইউনূস উপস্থিত ছিলেন। এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য