তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তারেক রহমান। আধাঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার নির্ধারণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।
উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য