প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সপরিবারে যমুনায় তারেক রহমান
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে পৌঁছান বিএনপি নেতা। সন্ধ্যা ৭টার দিকে গুলশান বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা দেন তিনি। ৭টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়িবহর প্রবেশ করে যমুনায়।
আজকের বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও গণভোট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
গত নভেম্বরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর ও বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দফায় নির্বাচনপূর্ব সময়ে সরকারপ্রধানের সঙ্গে বিএনপিপ্রধানের এ বৈঠক ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য