বুধবার ৪ মার্চ, ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ

বিপিএল অনির্দিষ্টকাল স্থগিত করতে পারে বিসিবি

১৫ জানুয়ারি, ২০২৬ ৭:০০:২৬
ছবি: সংগৃহীত

ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল বুধবার ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর তার পদত্যাগ দাবি করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ক্রিকেটারদের তোপের মুখে অর্থ কমিটির দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি দেয় বিসিবি। কিন্তু এরপরও ক্রিকেটাররা মাঠে ফিরেননি।

কোয়াব সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছেন,  কোয়াব সদস্যদের বোর্ডের কাছে নাজমুল ইসলামের ব্যাপারে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিতে বলেছিল, ‘তারা আমাদের একটি চিঠি দিতে বলেছেন। কিন্তু বোর্ড স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে তারা আমাদের দাবি মানতে পারছে না। সে কারণে আমরা আমাদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছি।” সূত্রটি আরও বলেন, “বিসিবি বলেছে, সে ক্ষেত্রে টুর্নামেন্ট স্থগিত করা যেতে পারে। জবাবে আমরা বলেছি, ক্রিকেটের স্বার্থে যা সবচেয়ে ভালো মনে হয়, তারা সেটাই করতে পারে।”

জানা গেছে, রাত ৮ টায় ক্রিকেটারদের সংগঠন— কোয়াবের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির পরিচালকরা। সেখানে থাকবে চলতি বিপিএলে অংশগ্রহণকারী ছয় ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাও। সেই বৈঠকের পরই বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD