জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন নির্লোভ ও দক্ষ প্রকৌশলী
ছবি: সংগৃহীত
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)-এর ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমান একজন অভিজ্ঞ, দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন—এ বিষয়টিকে কেন্দ্র করে অতীতের এক দীর্ঘ সময়, বিশেষ করে প্রায় ১৫ বছরের একটি নির্দিষ্ট রাজনৈতিক শাসনামলে, তিনি নানা ধরনের বঞ্চনা ও হয়রানির শিকার হন বলে জানা যায়।
বিশ্বস্ত সূত্র জানায়, ওই সময়কালে তাকে একাধিকবার প্রকল্প পরিচালক (PD) হিসেবে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে উপেক্ষা করা হয়। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে দীর্ঘ সময়ের জন্য তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল। তবে সকল প্রতিকূলতা ও অন্যায়ের মাঝেও তিনি ধৈর্য, সততা ও পেশাদারিত্বের সঙ্গে নিজের দায়িত্ব পালন করে গেছেন।
বর্তমানে মোঃ জামানুর রহমান সম্পূর্ণ শান্ত ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার মধ্যে কোনো ধরনের লোভ বা ক্ষমতার অপব্যবহারের প্রবণতা নেই বলেই সহকর্মীদের মধ্যে তিনি একজন নির্ভরযোগ্য প্রশাসক হিসেবে পরিচিত। বিভাগে তার প্রশাসনিক দক্ষতা ও উৎকৃষ্ট কারিগরি (Technical) জ্ঞান সর্বমহলে স্বীকৃত।
তার নিজ জেলা ও কর্মস্থলে খোঁজ নিয়ে জানা গেছে—তিনি অত্যন্ত সদালাপী, মিশুক ও মানবিক একজন মানুষ। সততা, একাগ্রতা ও ন্যায়নিষ্ঠ আচরণের কারণে কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই তার প্রতি শ্রদ্ধাশীল ও মুগ্ধ।
বিভিন্ন মহলের মতে, ভবিষ্যতে তিনি যদি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (Chief Engineer) হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান, তাহলে প্রতিষ্ঠানটি আরও গতিশীল হবে। তার নেতৃত্বে ডিপিএইচই-এর উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে এবং সংস্থাটির সুনাম ও গ্রহণযোগ্যতা জাতীয় পর্যায়ে আরও উচ্চতায় পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য