সোমবার ১৬ মার্চ, ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ণ

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী

৮ জানুয়ারি, ২০২৬ ৮:১৪:০৬
ছবি: সংগৃহীত

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে তিনি আইনগতভাবে ঋণ খেলাপি হিসেবেই চিহ্নিত থাকবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এর আগে ঋণ খেলাপির তালিকায় থাকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দিয়েছিলেন। তবে ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর থাকছে না এবং মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত হবেন। আইন অনুযায়ী, ঋণ খেলাপিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য।

এদিকে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD