শুক্রবার ২০ মার্চ, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ

মনোনয়ন বাতিল, সপরিবারে দেশ ছাড়ার ঘোষণা প্রার্থীর

৪ জানুয়ারি, ২০২৬ ৫:৪৯:৫৯

এবার এক শতাংশ ভোটার তথ্যে অসংগতি ও গড়মিলের কারণে কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিদেশে পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইলিয়াছ লেখেন, পরিবারসহ দেশ ছেড়ে কানাডা চলে যাব এই মাসের মধ্যে। ভালো থেকো বাংলাদেশ। আর পারলাম না। বড্ড ক্লান্ত!’

এদিকে মনোনয়ন বাতিল হলেও তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। তবে তিনি নির্বাচন করছেন না জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার মনোনয়ন প্রশাসন বাতিল করেছে, সিদ্ধান্ত নিয়েছি ইলেকশন করব না, বিদেশ চলে যাব। দেশ যেভাবে চলছে সেভাবে চলুক। গোলামি আমাদের গলার মালা৷’

এ বিষয়ে কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নেওয়ার যে সিস্টেম যে সংস্কৃতি চালু রয়েছে, এটি যতদিন থাকবে ততদিন মাফিয়া চক্রের সদস্য ছাড়া অন্য কেউ নির্বাচন করার সাহস শক্তি পাবে না।’

এদিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, জেলার ৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন ২৩ জন প্রার্থী। যাদের মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাতিল হওয়া ৫ প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD