প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

২ জানুয়ারি ২০২৬, ১০:১৪:১৯

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাত ১২টার পর থেকেই ঘন কুয়াশার প্রভাবে এ নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটতে থাকে। সময়ের সঙ্গে কুয়াশা আরও তীব্র হলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দৃশ্যমান না থাকায় ঝুঁকি বেড়ে যায়। পরিস্থিতি বিবেচনায় রাত আড়াইটা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখে রাত ২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর অবস্থায় রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য