বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংক পর্ষদের দোয়া
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। সভায় শোক প্রস্তাব গৃহিত হয়েছে এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা, পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, সোয়ায়েব আহমেদ, এ.বি.এম. শওকত ইকবাল শাহীন, মুজিব আহমদ সিদ্দিকী ও এ এইচ এম মঈন উদ্দীন এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম অংশ নেন।
এছাড়াও ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং কোম্পানী সচিব মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য