বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
 

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা: ধর্ম উপদেষ্টা

১ জানুয়ারি, ২০২৬ ৩:৩৮:১৮

এবার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

পরে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামি শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা জানান তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। দায়িত্বে থাকার সময়টুকুতে সততার সাথে কাজ করে যাওয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা আরও জানান, ইমাম, আলেম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেবে সরকার। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে সব রকমের সহায়তা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দার।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD