শনিবার ২১ মার্চ, ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ণ

জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

৩১ ডিসেম্বর, ২০২৫ ১:১০:১২

এবার জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে জামায়াত আমির বলেন, ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) অন্যতম জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, এখনো বহু জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শাহাদাত কামনা ও সমবেদনা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলা তার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD