বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ
 

বিশ্বনেতারা তারেক রহমানকে সংসদ প্লাজায় জানাবেন সমবেদনা

৩১ ডিসেম্বর, ২০২৫ ১২:২১:২৮

এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিধিনিরা আজ বাংলাদেশে আসছেন। এর মধ্যে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডুয়েন ডিঙ্গেল রয়েছেন।

এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে—বুধবার জানাজার আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিশ্বনেতাদের। দেশে নামার পরে তারা সংসদ প্লাজায় যাবেন। সেখানে তারেক রহমানকে সমবেদনা জানাবেন। সরকারের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন।

এদিকে খালেদা জিয়ার লাশ রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে জানাজাস্থলের দিকে নেওয়া হচ্ছে। বুধবার বেলা ১১টার দিকে রওনা দেয়। এর আগে বুধবার সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত এভার কেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় লাশবাহী গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করে।

ভিডিওতে দেখা যায়, মায়ের মরদেহ গাড়ির পাশে একটি চেয়ারে বসে কুরআন তেলওয়াত ও দোয়া পড়ছেন ছেলে তারেক রহমান। এই বাসাতেই খালেদা জিয়াকে শেষবারের মতো দেখেন পরিবার, আত্মীয় স্বজন ও দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD