রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ

ক্ষমতার মোহে বীরত্ব জলাঞ্জলি দিলেন কর্ণেল অলি: সাবেক মহাসচিব

৩০ ডিসেম্বর, ২০২৫ ৯:৫২:০৯

এবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম জামায়াতের সাথে জোট গঠন করায় সমালোচনা করেন দলটির সদ্য সাবেক মহাসচিব বর্তমান বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, ‘ক্ষমতার মোহে বীরত্বের জলাঞ্জলি দিয়েছেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। সারা জীবন তিনি মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামী সম্পর্কে তীব্র সমালোচনা করে আসছিলেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে তিনি জামায়াতের নেতৃত্বে গঠিত জোটে যোগদান করেছেন। যা তার সমস্ত রাজনৈতিক জীবনের নীতি পরিপন্থী।’

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার এতবারপুরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- কর্নেল অলি জামায়াতের সাথে জোটবদ্ধ হবেন এমন খোঁজ খবর পেয়ে আমি এর বিরোধীতা করে আসছিলাম। আমি এককভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে মতামত দিয়েছিলাম। কিন্তু তিনি সিদ্ধান্তে অটুট থাকায় আমি বিএনপি’র সাথে যোগাযোগ করে বিষয়টি অবহিত করি। পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে আমি ২৪ ডিসেম্বর স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপিতে যোগদান করি।

তিনি আরও বলেন- ‘কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধে দেশের পক্ষে জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশকে শত্রু মুক্ত করেন। তিনি রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন। হঠাৎ করে দেশবিরোধী শক্তির সাথে তার নির্বাচনী জোট গঠন সত্যিই দুঃখজনক।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD