রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ

বগুড়া-৪ আসনে নির্বাচন করবেন হিরো আলম, বলছেন ‘গানম্যান প্রয়োজন’

২৯ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৮:২৪

এবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন তুলেছেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের হাত থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ বিকেল ৫টার মধ্যে মনোনয়ন পূরণ করে জমা দেবেন বলে জানান হিরো আলম।

মনোনয়ন উত্তোলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সবসময় হামলা-মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অন্য অনেক প্রার্থীও নিরাপত্তার অভাব মনে করে গানম্যান চাচ্ছেন।’ তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা বলতে পারছি না। তবে আমরা সবাই চাই, সুষ্ঠু নির্বাচন হোক। যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।’

হিরো আলম বলেন, ‘আমাকে অনেকে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। কিন্তু ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করায় আমি তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নির্বাচন করছি না। আমি আগেও বগুড়া-৪ আসনে নির্বাচন করেছি, এবারও এই আসন থেকে নির্বাচন করব।’

প্রসঙ্গত, হিরো আলম ২০১৮ সালে বগুড়া-৪ আসন থেকে এবং ২০২৩ সালে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD