দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে নিহত হয়েছে ৮ জন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে এ দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, গতকাল বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুরে মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিলে লঞ্চটি। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সাথে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনায় প্রাণ হারান দুই লঞ্চে থাকা অন্তত আট যাত্রী। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য