প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

‘বক্তব্যে’ বাপের-বংশের গীত নাই, রয়েছে দেশ গড়ার উদাত্ত আহ্বান: লুৎফর হাসান

২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫১:৪৮

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ভাষণ দেন তিনি।

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।

গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান এক ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করেন।

‘ঘুড়ি’ খ্যাত এই সংগীতশিল্পী তার ফেসবুকে লেখেন, পুরো বক্তব্য শুনলাম। বাপের গীত নাই। বংশের গীত নাই। আমি আমি, আমার আমার বলা জাহির নাই। প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই। শুধু দেশ গড়ার উদাত্ত আহ্বান আছে। সাথে আছে হাদি এবং অন্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ। আজকের এই বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয়।

তিনি আরও উল্লেখ করেন, আজকের বক্তব্য স্পষ্ট করে দেয়—এই দেশ কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর নয়; দেশ একান্তই জনগণের।

এ ছাড়া স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, স্যালুট, প্রিয় তারেক রহমান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য