রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ

জমিয়তকে আসন ছাড়, ভোটের মাঠ ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

২৩ ডিসেম্বর, ২০২৫ ৫:২৫:১০

এবার জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দলের জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

এদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি এবং দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন।

বিএনপির মঙ্গলবারের সিদ্ধান্তে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নেতাকর্মীরা হতাশ হয়েছেন। দীর্ঘ ৩০ বছরে এ আসনে কোনো বিএনপি নেতা মনোনয়ন পাননি। ২০১৮ সালের নির্বাচনে দলীয় নির্দেশে বিএনপির নেতা মামুনুর রশীদ মওলানা ওবায়দুল্লাহ ফারুকের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার দীর্ঘদিনের সেই ক্ষত ঘোঁচানোর জন্য বিএনপি নেতারা যথেষ্ট তৎপর ছিলেন। সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামুনুর রশিদ (চাকসু মামুন) বলেন, ‘আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজ জমাও দেবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD