মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

২২ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৮:৩৪
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গণভোট অনুষ্ঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ওই গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন শেষে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে গাড়িটি দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা ঘুরে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে হবে। ভোটাধিকার দয়া নয়; সাংবিধানিক অধিকার। দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা নির্ধারণ হবে এবারের নির্বাচন আর গণভোটে।

ড. ইউনূস আরও বলেন, নিস্ক্রিয়তা নয়; অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে। আপনারা জুলাই সনদের পক্ষে ভোট দিন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে আগামী বহুদিনের জন্য নির্ধারণ হবে, দেশ কোন পথে যাবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD