যমজ সন্তানের নাম ওসমান-হাদি রাখলেন জামায়াত কর্মী
এবার ইতিহাস গড়ে ইহকাল ত্যাগ করা শহীদ শরিফ ওসমান হাদিকে আজন্ম স্মৃতিপটে ধরে রাখলেন কক্সবাজারের এক জামায়াত কর্মী। ওসমান ও হাদি ভাগ করে তার যমজ নবজাতকের নাম রেখেছেন ওসমান-হাদি। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ত্যাগকে স্মরণীয় করে রাখলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম। তিনি কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান। আমিনুল ইসলাম হাসান বলেন, রাজনৈতিক সহযোদ্ধা ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই ছেলে সন্তানের বাবা হয়েছেন। তাদেরকে দেখতে গিয়ে শিশুদের নাম রাখার দায়িত্ব পড়ে আমার ওপর। তখন মা-বাবার সম্মতি নিয়ে শহিদ ওসমান হাদির স্মরণে শিশুদের নামকরণ করা হয়েছে।
তিনি বলেন, যমজ শিশুদের একজনের নাম রাখা হয়েছে হাসান ওসমান, অন্যজনের হোসাইন হাদি। আমিনুল ইসলাম হাসান উল্লেখ করেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবে শহীদ এক বীরের নামে জহুরের দুই সন্তান সমাজে পরিচিত হবে- এটি গর্ব ও অনুপ্রেরণার বিষয়।
এদিকে নবজাতকদের বাবা জহুর আলম বলেন, শহীদ হাদি শুধু একজন ক্ষণজন্মা মানুষ নন, একটি ইতিহাস। আমরা তাকে কখনো ভুলবো না। তার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারাটা আমাদের জীবনের বড় গর্ব।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য