রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, মৃত্যু সংবাদ সত্য নয়: ইনকিলাব মঞ্চ

১৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৪১:৪১

এবার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর সংবাদ সত্য নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে। বিবৃতিতে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেটে বলা হয়েছে, ‘ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয়।’

এদিকে হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। দোয়া চেয়ে বলা হয়েছে, আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD