বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
 

তোর বাপ-মাও প্রতি মুহূর্তে আক্ষেপ করতেছে তোরে দুনিয়া তে আইনা: হাদির ওপর হামলাকারীর উদ্দেশে আরজে কিবরিয়া

১৮ ডিসেম্বর, ২০২৫ ১০:২০:০৩

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সল করিম মাসুদের উদ্দেশে দেশের জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার আরজে কিবরিয়া বলেছেন, উত্তম আর অধম কাকে বলে দুনিয়াতেই দেইখা গেলি।

‘হাদির শ্যুটার এর বাপ-মা, পরিবার গ্রেফতার’ উল্লেখ করে তিনি বলেন, ‘এরকম কেসে এটা একটা ভালো পদক্ষেপ। তুই ইন্ডিয়াতে থাক আর তোর বাপ-মা, পরিবার জেলে থাকুক।’

ফয়সল করিম মাসুদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোর চৌদ্দগুষ্টি কোনদিন তোর পরিচয় দেবে না। তোর বাপ-মাও প্রতি মুহূর্তে আক্ষেপ করতেছে তোরে দুনিয়া তে আইনা। উত্তম আর অধম কাকে বলে দুনিয়াতেই দেইখা গেলি।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD