বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

১৫ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৯:২২
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্স ইমার্জেন্সি বিভাগে হবে তার উন্নত চিকিৎসা। 

এর আগে, দুপুর দুইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। 

শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন।

হাদির চিকিৎসার জন্য সাথে রয়েছেন ২ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ নার্স। এছাড়া হাদির বড় ভাইও আছেন তার সাথে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD