স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড ঘোষণা
এবার জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলার ঘটনায় এখনো হামলাকারীরা গ্রেফতার না হওয়া এবং দেশজুড়ে ক্রমাগত অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই স্পষ্ট করে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সংগঠনটি শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়।
এদিকে ঘোষণা অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় শাহবাগে জমায়েত হয়ে ব্লকেড কর্মসূচি পালন করবে জাতীয় ছাত্রশক্তি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য