ভারতের হুমকির বাস্তবায়নে ওসমান হাদিকে গুলি, নেপথ্যে গোয়েন্দা সংস্থা ‘র
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি।
হামলার পদ্ধতির কারণে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এটিকে ভারত ও তাদের মদতপুষ্ট চক্রের সুদূরপ্রসারী হুমকির বাস্তবায়ন হিসেবে দেখছে। এই পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সরাসরি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জোর সন্দেহ করছে দেশের নিরাপত্তা বাহিনী।
তদন্তসংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী, হাদির ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা এবং বিদেশি চক্রান্তের অংশ। পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো পুনর্বিবেচনা এবং ভারতের ‘দাদাগিরি’ বন্ধে যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে দিল্লি ক্ষুব্ধ।
হাদি ভারতীয় আগ্রাসন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সব দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অন্যতম ‘আইকন’। ফ্যাসিবাদের আঁতুড়ঘর আখ্যা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়ি ভাঙা ও শেখ হাসিনার ফাঁসির রায়ের মতো সংবেদনশীল ইস্যুতে তিনি ছিলেন সরব। এ কারণে তিনি ভারত ও তাদের দেশীয় মদতদাতা চক্রের প্রধান টার্গেটে পরিণত হন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য